শিক্ষাজীবন আসলে পাখির জীবন। ক্যাম্পাস মানেই এক ঝাঁক মুক্ত বিহঙ্গ। মুক্তচিন্তার মুক্তডানা। তাঁরা উড়ছে। হাসতে হাসতে উড়ছে। উড়তে উড়তে হাসছে। এরকম অকারণে হেসে ওঠা জীবন ক্যাম্পাসের বাইরে কোথাও নেই। এই হেসে ওঠা জীবন ভালোবাসি। এই পাখি-জীবন ভীষণ ভালোবাসি।
:::কেমন হতো যদি চাকরিতে ঢোকার আগেই ক্যারিয়ারের সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারতে! 👩🎓
হ্যাঁ, আপনাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে আসছি 'Smart Career' বইটি। 📖 যেখানে ক্যারিয়ারের পরিপূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন মাত্র একটি বই থেকেই
তুমি ভার্সিটির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী? ক্যারিয়ার নিয়ে ভাবছ? খুব ভালো – আই লাইক ইট। তুমি জীবনকে সুন্দর করতে চাচ্ছ। তোমার জীবনের এজেন্ডা লিখতে বসেছ। তোমার এই ভাবনাকে স্বাগতম। কিন্তু সেই ভাবনায় এখনই চাকরির পরীক্ষার পরামর্শ চাচ্ছ? কেন? সুন্দর ছাত্র জীবনের শুরুতেই একটা চাকরিকে টার্গেট করে ফেলেছ? শুধু একটা চাকরি পাওয়াকেই জীবন বলে ধরে নিয়েছ? আই ডোন্ট লাইক ইট। তবে এজন্য তুমি দায়ী নও। দায়ী সময়।
সময় তোমাকে এক লাইনে চিন্তা করতে শিখাচ্ছে। চোখকে এক জায়গায় নিয়ে গেছে। তোমাকে কিছু চমৎকার জিনিস ভুলিয়ে দিয়েছে। Decision is a complex equation of information, interpretation, advice, experience and options. এই জটিল ইকুয়েশানে তোমার অপশনের জায়গাটা ভুলে গেছো। কিন্তু জীবনের এজেন্ডা লিখতে হলে অপশন জানা ভীষন জরুরি। তো আগে সেই অপশনের কথা বলি, তারপর চাকরির প্রিপারেশনের বিষয়ে আসছি। তোমার জন্য আমার পছন্দের অপশনঃ প্রথম অপশনঃ তুমি বিজ্ঞানী হবে – গবেষক হবে। যেই শাখায় পড়ছো – সেটাতে বা অন্য কোথাও। পৃথিবীর জ্ঞান-বিজ্ঞানে কিছু একটা যোগ করার জন্যই তুমি এসেছ। সেজন্যেই পড়াশুনা করছ। তুমি চাইলেই সেটা সম্ভব।
:::নিজের চাকরির নিশ্চয়তা নিজের-ই করতে হবে। আর সেজন্য দরকার সঠিক সিদ্ধান্ত, আপনার বর্তমান সিদ্ধান্ত নিয়ে যাতে ভবিষ্যতে সমস্যা সম্মুখীন না হতে হয় তার জন্য 'Smart Career' বইটি হতে পারে সুন্দর একটি পথ নির্দেশক! 💥 দেরি না করে ডাউনলোড করে নাও এক্ষুনি! 😉:::
নিজের সাবজেক্টের পটেনশিয়াল দিকটা খুঁজে দেখো। তুমি সাহিত্যিক হবে, কবি হবে, শিল্পী হবে, সিনেমা বানাবে, শখের ফটোগ্রাফার হবে, হাইকিং করবে – যা ভালো লাগে। Options are flying – focus your eyes and catch your one. দ্বিতীয় অপশনঃ নিজে উদ্যোক্তা হও, একটা ব্যবসার প্লান মাথায় রাখতেই পারো। তুমিই চাকরি দিবে। অন্যের অধীন নয় – নিজেই নিজের বস হবে। সেটা যে পাশ করেই করতে হবে – এমন নয়। টাকা আর সাহস থাকলে পাশ করেই শুরু করা যায়। আবার কিছুদিন চাকরি করে, অভিজ্ঞতা নিয়ে তারপরও করা যায়। মানে নিজেই একদিন বস হবে – এই কথাটা মাথায় রেখো। চাইলেই সম্ভব।
:::ইন্টারভিউ বোর্ডের ভুলগুলি এড়িয়ে কিভাবে সফলভাবে ইন্টারভিউ দেওয়া যায়? 🤔এই প্রশ্নের উত্তর জানতে উপরের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করুন 'Smart Career' বইটি!:::
যে পরিমাণ বিবিএ/এমবিএ পাশ করা (আমিও তাঁদের একজন) ছাত্র-ছাত্রী আমাদের দেশে আছে, তাঁদের ৫% যদি সিরিয়াসলি ব্যবসায় নামে – চাকরি বাড়বে গুনোত্তর হারে। কয়েক বছরে দেশের চাকরির সংস্কৃতিই পাল্টে যাবে। তখন চাকরির পরীক্ষায় FDI (Foreign Direct Investment) নয়, রচনা আসবে সফল উদ্যোক্তার গুণাবলী। তাই নিজের জন্য এবং দেশের জন্য এটা মাথায় রেখো। তৃতীয় অপশনঃ ওই দুটো না পারলে – সহজ পথ – চাকরির চেষ্টা করবে। সেটা সরকারী/ প্রাইভেট/ মাল্টিন্যাশনাল/ এনজিও/ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান সব ধরনের জবের কথাই মাথায় রেখো। একটাতে ফিক্সড হয়ে যেও না। Diversity is beauty.





Comments
Post a Comment