আজ একবিংশ শতাব্দীতে এসে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছ থেকে যখন প্রত্যাশিত মানের ইংরেজি ভাষাজ্ঞান না পাই তখন মনটা ব্যথিত হয়। আমরা জানি, চারটি মানদণ্ডের ওপর ইংরেজি ভাষার দক্ষতা নির্ভর করে। এগুলো হল শোনা, বলা, পড়া ও লেখা। আমাদের শিক্ষার্থীদের মাঝে এগুলোর চর্চা কম। তাই আমরা দেখছি এদেশের প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ইংরেজির ভিত অত্যন্ত দুর্বল। জাতীয় পর্যায়ের এক জরিপে দেখা যায়, প্রাথমিকে তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের পঠন-পাঠন আশানুরূপ নয়।
উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থীর ইংরেজি ভাষাজ্ঞান অত্যন্ত দুর্বল। তারা ভালো করে ইংরেজি পড়তে ও লিখতে পারে না। আর মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পর্যায়ে এটা তো ঠিক যে, বিশেষজ্ঞ ইংরেজি শিক্ষকের অনেক চাহিদা। তারা কোমলমতি শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে শ্রেণীকক্ষে শিক্ষা দেয়ার চেয়ে কোচিং সেন্টারে দিতেই বেশি আগ্রহী। তাই অভিভাবক ও শিক্ষার্থীরা এসব কোচিং সেন্টারে রীতিমতো লাইন দিয়ে তাদের (শিক্ষার্থীদের) নাম রেজিস্ট্রেশন করিয়ে থাকেন। একটি ব্যাচে অনেক শিক্ষার্থী নিয়ে একজন শিক্ষকের পক্ষে পাঠদান যতটুকু না সম্ভব হয়, তার থেকে সেখানে শিক্ষা নিয়ে বাণিজ্য হয় বেশি।
বিশেষজ্ঞ শিক্ষকের কাছে ইংরেজি শিখতে পাঠিয়ে অভিভাবকরা একটু তৃপ্তির ঢেঁকুর তুলেন। কিন্তু শিক্ষাথীরা কতটুকু ইংরেজি শিখছে তা একটি পরিসংখ্যান থেকে সহজে অনুধাবন করা যায়। ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভর্তি পরীক্ষায় ৪০ হাজার ৫৬৫ পরীক্ষার্থীর মধ্যে মাত্র দু’জন ইংরেজি বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করেছিল। ২০১৬ সালে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ ভাগ পরীক্ষার্থী ফেল করে ইংরেজিতে। দেশের ইংরেজি বিষয়ের এই তথৈবচ অবস্থা দেখে শিক্ষাবিদরাও হতাশা ব্যক্ত করেছেন।
প্রকৃতপক্ষে একটি শিক্ষাজীবন শেষে (একাডেমিক ইয়ার) শিক্ষার্থীরা যখন ইংরেজিতে দুর্বল থেকে যায়, তখন তা হয় দেশের জন্য বোঝাস্বরূপ। বর্তমান যুগ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এখানে ইংরেজি ভাষাজ্ঞান প্রয়োগ করেই আমাদের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়। বিদেশে কর্মসংস্থান (ইংরেজি জ্ঞান ভালো হলে এটি দক্ষতা হিসেবে ভাবা হয়), গবেষণা, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা প্রতিটি সেক্টরে রয়েছে ইংরেজির গুরুত্ব।
ইংরেজি ভাষাজ্ঞান আমাদের এতই দুর্বল যে, আজকাল ফেসবুকেও দেখি একের সঙ্গে অন্যের মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে বাংলা ভাষাকে ইংরেজিতে রূপ দিয়ে লেখা হচ্ছে। মনের ভাব প্রকাশে প্রকৃত ইংরেজি ভাষার ব্যবহার খুব কম দেখা যায়। এটাও সত্য, অনেকে বিএ, এমএ পাস করেও ইংরেজিতে কথা বলতে পারে না। এটি কি শিক্ষাব্যবস্থার ত্রুটি নাকি ইংরেজি ভাষা শিক্ষায় অনীহা তা ভেবে দেখা প্রয়োজন।
দৈনন্দিন জীবনে Spoken English-এ পারদর্শী ও আত্মবিশ্বাসী হয়ে উঠুন। ইংরেজি বলায় দক্ষ হয়ে উঠতে এনরোল করুন “ঘরে বসে Spoken English” বইটি। যা খুব সহযে আপনাকে আপনার গন্তব্যে পৌছে দিতে সাহায্য করবে।
বইটি লিখেছেন
Munzereen Shahid
MSc (English), University of Oxford (UK);
BA, MA (English), University of Dhaka;
IELTS: 8.5
বইটি পড়ে আপনারা যা যা শিখতে পারবেন:-
- স্কুল-কলেজ কিংবা আড্ডায়-অফিসে অনায়াসে সঠিক উচ্চারণে ইংরেজি কথা বলা
- প্রাত্যহিক জীবনের বিভিন্ন পরিস্থিতিতে স্মার্টলি ইংলিশে কথা বলা
- ইংরেজিতে কথা বলার সংকোচ ও জড়তা দ্রুত কাটিয়ে ওঠা
- এতদিন ভুল জানতেন এমন অনেক ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ
- জব ইন্টারভিউ, প্রেজেন্টেশন, ভাইভা, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, অপরিচিত কারো সাথে কথা শুরু করা - ইত্যাদি ক্ষেত্রে ইংলিশে কথা বলা
এ সব কিছু আপনারা পাবেন মাত্র ৭৫ টাকায় ।
তাই আর দেরী না করে এক্ষুনী কিনে ফেলুন গুরুত্বপূর্ন এই বইটি।

Comments
Post a Comment